নগরকান্দায় মাক্রোবাস-বাস সংঘর্ষে মেয়রের স্ত্রী-সন্তানসহ নিহত ৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ০৪, ২০২১

নগরকান্দায় মাক্রোবাস-বাস সংঘর্ষে মেয়রের স্ত্রী-সন্তানসহ নিহত ৩





নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:


ফরিদপুরের নগরকান্দায় বাসের সাথে মাইক্রোবাসের  মুখোমুখি সংঘর্ষে পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহসড়কের কাইচাইল ইউনিয়নের কাইলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন-নগরকান্দার পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার (৪৫), তার ছেলে গোবিন্দ চন্দ্র সরকার (২৫) ও মেয়রের সহযোগী কামাল হোসেন (২৭)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, খুলনা থেকে ঢাকা গামী জি.এস পরিবহনের (খুলনা মেট্রো-ব ১১-০১৭১) বাসটি নগরকান্দা নবনির্বাচিত মেয়র নিমাই সরকারের মাক্রোবাসটিকে ধাক্কা মারে।এতে ঘটনা স্থলে মেয়রের স্ত্রী সঞ্চিতা সরকার ও সহযোগী কামাল হোসেন মারা যান।আহত অবস্থায় পুত্র গোবিন্দ চন্দ্রকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মেয়র নিমাই চন্দ্র সরকারকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকা পাঠানো হচ্ছে। 


প্রত্যাক্ষদর্শীরা জানায়, পারিবারিক কাজে ভাঙ্গায় গিয়েছিলেন মেয়র। সেখান থেকে পরিবার নিয়ে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে নগরকান্দার কাইলার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয় মাইক্রোবাসের।এতে ঘটনাস্থলেই মেয়রের স্ত্রী,পুত্র ও সহেযোগী মারা যান।





 


Post Top Ad

Responsive Ads Here