ব্যতিক্রমী আয়োজনে ফরিদপুরে খিচুরী উৎসব পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ০৭, ২০২১

ব্যতিক্রমী আয়োজনে ফরিদপুরে খিচুরী উৎসব পালিত



ফরিদপুর প্রতিনিধি :  
রসনা প্রিয় বাঙ্গালীর খাবারের তালিকায় রয়েছে নানা পদ এর ভিতর খিচুরী অন্যতম একটি খাবার। আর সেই খিচুরীর শত শত পদ নিয়ে ফরিদপুরে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী খিচুরী উৎসব। শনিবার দুপুরে শহরতলির লালের মোড় এলাকার টির্সাচ টেনিং কলেজের সামনে খোলা মাঠে ফরিদপুর খিচুরী উদযাপন কমিটির আয়োজনে শুরু হয় এই উৎসব। 


ফরিদপুর খিচুরী উদযাপন কমিটির আহবায়ক মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দিপক কুমার রায়। 


অন্যদের মধ্যে ছিলেন প্রফেসর আলতাফ হোসেন, যশোর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান এ বি এম সাত্তার, এম এ সামাদ, শিপ্রা গোস্বামী, আসমা আক্তার মুক্তা, সিরাজী কবির খোকন, খিচুরী কমিটির সদস্য সচিব মাহবুল ইসলাম পিয়াল, সদস্য এনটিভির সঞ্জিব দাস প্রমূখ। 


খিচুরী উৎসবে দুপুর থেকেই নানা বয়সের নানা শ্রেনি পেশার মানুষ আসতে থাকে খিচুরীর স্বাদ গ্রহন করতে। একটি পর্যায়ে খিচুরী উৎসবের মেলার মাঠটি কানায় কানায় পূর্ন হয়ে যায়। মেলা কমিটি ও খিচুরী ষ্টলে আসা নারীরা তাদের তৈরি খিচুরী দর্শকদের হাতে তুলেদেন ফ্রিতে।     


উৎসবে ১৬টি খিচুরী ষ্টল তাদের খিচুরীর পসরা নিয়ে বসে। আর এর ভিতর থেকে মাঠির হাড়িতে তৈরি মুন রুমির খিচুরী সেরা রাধুনীর পুরুস্কার পায়।

  
পরে সন্ধ্যা পর্যন্ত চলে দেশীয় গানের সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যতিক্রমধর্মী খিচুরী উৎসব এখন থেকে যাতে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই আশাবাদ করেন মেলায় আসা অতিথি ও দর্শক খিচুরী উৎসব কমিটির কাছে।  

Post Top Ad

Responsive Ads Here