বোয়ালমারীতে ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ০৩, ২০২১

বোয়ালমারীতে ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা



আব্দুল্লাহ আল মামুন রনী ,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:


 ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১ মার্চ) উপজেলা হলরুমে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ রেখা পারভীন, ওসি তদন্ত মোঃ আবুল খায়ের মিয়া, উপজেলা প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম প্রমুখ।



Post Top Ad

Responsive Ads Here