রাজশাহীতে বিভাগীয় বিএনপির সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ০৩, ২০২১

রাজশাহীতে বিভাগীয় বিএনপির সমাবেশ



রাজশাহী প্রতিনিধি:

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গনতন্ত্র বারবার জীবিত হয়। আর এই গনতন্ত্র ফিরি আসবে রাজপথে আন্দোলনের মাধ্যমে। রাজপথ উত্তপ্ত হওয়া শুরু হয়েছে; তাই নেতাকর্মীকে আগামীকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।


মঙ্গলবার রাজশাহীতে বিভাগীয় বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পুলিশের অনুমতি নিয়ে বিকেলে রাজশাহী নগরের পাঠানপাড়া এলাকায় নাঈস কনভেনশন সেন্টারে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।


মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুর রহমান মিলনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে অংশ নেওয়া তাবিথ আউয়াল, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।


ইশরাক হোসেন বলেন, জাতীয় নির্বাচনের নামে দেশে কী হয়েছে তা আপনারা দেখেছেন। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে একটা আনন্দঘন ও আবেগঘন পরিবেশ তৈরি হওয়ার কথা ছিলো। কিন্তু তার পরিবর্তে দেশে এই অনির্বাচিত সরকার গুম, খুন, হত্যা, ধর্ষণ, লুটপাট, মানুষের মৌলিক অধিকার হরণ, মানুষের কথা বলার অধিকার হরণ, ভোটের অধিকার হরণ করেছে। মানুষের এসব অধিকার ফিরিয়ে আনতে আজ আমরা স্বাধীনতার পঞ্চাশ বছরে আন্দোলনের বার্তা নিয়ে এসেছি।


ইশরাক হোসেন বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে কালো আইন করেছে সরকার। জিয়াউর রহমানের খেতাব নিয়ে সরকার তামাশা করছে। আজ বাংলাদেশে কোন রাজনৈতিক নেতৃত্ব সরকারের ক্ষমতায় নাই। তাই এই অবৈধ সরকারকে উৎখাত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।




Post Top Ad

Responsive Ads Here