মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ, বাবা গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১৯, ২০২১

মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ, বাবা গ্রেফতার


 


জেলা প্রতিনিধিঃ


সিরাজগঞ্জের তাড়াশে হত্যার ভয় দেখিয়ে দুই মেয়েকে ধর্ষণের অভিযোগে দবির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ আগস্ট) সলঙ্গা থানার দবিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চর-হামকুড়িয়া গ্রামের বাসিন্দা।


মামলার তদন্ত কর্মকর্তা তাড়াশ থানার এসআই আব্দুস সালাম বলেন, স্ত্রী মাঠে কাজ করতে গেলে দবির উদ্দিন ছোট মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। বিষয়টি বড় বোনকে জানালে সে বাড়িতে এসে ধর্ষণের ঘটনা বলে দেয়।


ভুক্তভোগীদের মা বলেন, কাজে গেলে বা কোনো কারণে বাড়িতে না থাকলে দবির দুই মেয়েকে ধর্ষণ করেন। মেয়েরা কখনো জানায়নি। মঙ্গলবার দুপুরে বিষয়টি জানাজানি হলে তিনি মামলা করেন। পরে বুধবার দবির উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, গ্রেফতার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here