স্কুলছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২১, ২০২১

স্কুলছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২




 

আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধিঃ


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৭) তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ ও স্কুলছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। এতে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিক দুই আসামিকে গ্রেফতার করেছে। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল শুক্রবার (২০ আগস্ট) বিকেলের দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুননগর গ্রামের আব্দুর রহমান (২৮) ও একই গ্রামের ইব্রাহিম (২২)।


নির্যাতিতা স্কুলছাত্রী জানায়, সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। গতকাল শুক্রবার দুপুর তিনটার দিকে নিজ বাড়ি থেকে পাশের বাড়ির বান্ধবীর কাছে যাওয়ার পথে আব্দুর রহমান তাকে রাস্তা থেকে মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়। এরপর তাকে নির্মাণাধীন একটি ফাঁকা বাড়িতে নিয়ে গায়ের ওড়না দিয়ে হাত বেঁধে ধর্ষণ করে। আসরের আজানের পর ধর্ষক আব্দুর রহমান একই গ্রামের তার বন্ধু ইব্রাহিমকে (২২) ফোন করে এবং নির্যাতিত কিশোরীকে আব্দুর রহমানের বাড়িতে নিয়ে যায়। তখন আব্দুর রহমান তাকে পুনরাইয় ওই বাড়িতে ধর্ষণ করে এবং ইব্রাহিম ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে। এভাবে দুইজন পালাক্রমে ওই কিশোরীকে ধর্ষণ করেন। । পরে তারা দুজনে পালাক্রমে তাকে ধর্ষণ করে। এসময় তারা ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। মাগরিবের আজানের পর আব্দুর রহমান ভিকটিমের কানে থাকা স্বর্ণের দুল ও নাকফুল জোর করে ছিনিয়ে নিয়ে তাকে ঘর থেকে বের করে দেয়।


নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত আব্দুর রহমান ও ইব্রাহিমকে গ্রেফতার করেছে। শনিবার (২১ আগস্ট) দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Post Top Ad

Responsive Ads Here