আলফাডাঙ্গার গোপালপুরে যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২১, ২০২১

আলফাডাঙ্গার গোপালপুরে যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল








আলফাডাঙ্গা প্রতিনিধিঃ 







ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গোপালপুর বাজারে এ কর্মসূচির আয়োজন করে ২নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।


আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহাবুল আলম তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম আহবায়ক এস এম জানে আলম জনি, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন পিকুল, খন্দকার জয় বকুল, ১ নং বুড়াইচ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি অসিত কুমার মৃধা, গোপালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম বাবর ও টগরবন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুর রহমান মঈন। 


এসময় উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রবিউল ইসলাম, রানা হামিদসহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


আলোচনা সভা শেষে, দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

Post Top Ad

Responsive Ads Here