বাস- ট্রাক মুখোমুখি সংঘর্ষ,চালক গুরুতর আহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২১, ২০২১

বাস- ট্রাক মুখোমুখি সংঘর্ষ,চালক গুরুতর আহত


 

জেলা প্রতিনিধিঃ



মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল পৌনে ৭টার দিকে মানিকগঞ্জ সদরে পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি বাসের সঙ্গে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় ২০ মিনিটের বেশি যানজট ছিল ঢাকা-আরিচা মহাসড়কে।


হাইওয়ে পুলিশ জানান, মাছ নিয়ে ময়মনসিংহ থেকে গোপালগঞ্জ যাচ্ছিল ট্রাকটি। মানিকগঞ্জ সদরে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সেলফি পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয় ট্রাকটির। এতে বাস ও ট্রাকের সামনের দিকের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ট্রাক চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া হতাহতের আর কোনো খবর পাওয়া যায়নি। 

Post Top Ad

Responsive Ads Here