চলতি মাসে চালু হবে মেট্রোরেল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২১, ২০২১

চলতি মাসে চালু হবে মেট্রোরেল


 





নিজস্ব প্রতিবেদকঃ



চলতি মাস আগস্টেই মেইন লাইনে মেট্রোরেলের চলাচল দেখবে নগরবাসী। ভায়াডাক্টে চলবে মেট্রোরেল। এরপর ১১০ কিলোমিটার গতিতে চালানো হবে। পরে যাত্রী নিয়ে চলাচল করবে স্বপ্নের মেট্রোরেল।

মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।


ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগস্ট মাসেই ভায়াডাক্টে উঠবে দেশের প্রথম মেট্রোরেল। প্রথম দফায় ভায়াডাক্টে ধীরে ধীরে চলবে মেট্রোরেল। এরপরে ১১০ কিলোমিটার গতি দিয়ে চালানো হবে।


এম এ এন ছিদ্দিক বলেন, করোনার সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে উঠে মেট্রোরেলের কাজ এগিয়ে নেয়া হচ্ছে। প্রথম ৯টি স্টেশনের অবকাঠামোর কাজ প্রায় শেষ। প্রথম পাঁচটিতে বসেছে শেড। তিনটিতে বসানো হয়েছে চলন্ত সিঁড়ি। জুলাই শেষে সার্বিক অগ্রগতি ৭০ শতাংশ।

তিনি জানান, প্রথম পর্যায়ে নির্মাণ কাজের অগ্রগতি ৮৭ দশমিক ৮০ শতাংশ এবং দ্বিতীয় পর্যায়ের কাজের অগ্রগতি ৬৫ দশমিক ৪৮ শতাংশ। এছাড়া ইএন্ডেম সিস্টেমের ও রোল স্টোকের অগ্রগতি ৫৯ দশমিক ৪৮ শতাংশ।


গত ১১ মে রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপোতে মেট্রোরেলের একটি ট্রেন প্রথম চালিয়ে দেখানো হয়।

Post Top Ad

Responsive Ads Here