২১ আগস্টে আওয়ামীলীগের নানা কর্মসূচী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২১, ২০২১

২১ আগস্টে আওয়ামীলীগের নানা কর্মসূচী


 

সময় সংবাদ ডেস্কঃ


২১ আগস্ট ২০০৪ সালের নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। তবে করোনা কারণে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবার সীমিত পরিসরে কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।

দিবসটিতে শনিবার সকাল সাড়ে ৯টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে সেদিন নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির নেতারা।


আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল সাড়ে ১০টায় ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভা হবে। এ সময় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।



একই সঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সারাদেশে সন্ত্রাস এবং জঙ্গিবাদবিরোধী বিভিন্ন উপযোগী কর্মসূচি যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে পালন করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সব স্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here