২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২১, ২০২১

২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে


 


সময় সংবাদ ডেস্কঃ



দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৭৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৫৭ জন ভর্তি হয়েছেন।

শনিবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৭৮ জন ভর্তিসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৪৬৮ জন।


এর আগে, ২০ আগস্ট (শুক্রবার) সারাদেশে ২২১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার ২৭০, বুধবার ৩০৬ ও মঙ্গলবার রেকর্ড ৩২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৭২০ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ২৫১ জন রোগী। আর মৃত্যুবরণ করেছেন ৩১ জন।

Post Top Ad

Responsive Ads Here