করোনায় মৃত্য সংখ্যা কমেছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২১, ২০২১

করোনায় মৃত্য সংখ্যা কমেছে




নিজস্ব প্রতিবেদকঃ




 দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৪৩ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত আট দিন ধরে করোনায় মৃত্যুর সংখ্যা দুইশ’র নিচে। সর্বশেষ শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে মৃত্যু হয় ১৪৫ জনের। এর আগে বৃহস্পতিবার ১৫৯, বুধবার ১৭২, মঙ্গলবার ১৯৮, সোমবার ১৭৪, রোববার ১৮৭, শনিবার ১৭৮ জনের মৃত্যু হয়। আজ টানা নবম দিনের মতো দুইশ’র নিচে মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।


গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জনে।


শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
























বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।


২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৪৯৩ জনের। পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮৮২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৬ লাখ ১৭ হাজার ৮২৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ।






বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৪০ জন। এছাড়া চট্টগ্রামে ২৭, রাজশাহীতে ৯, খুলনায় ১৫, বরিশালে ৩, সিলেটে ১৩, রংপুরে ৭ এবং ময়মনসিংহে ৬ জন মারা গেছেন।

  

নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬৯ জন পুরুষ এবং ৫১ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ১ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৪৬৫ জন এবং নারী ৮ হাজার ৬৭৮ জন।


বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৭৭ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৪, ৪১ থেকে ৫০ বছরের ১৪, ৩১ থেকে ৪০ বছরের ৪ এবং ১০ বছরের কম বয়সী ১ জন মারা গেছেন।


এর আগে, শুক্রবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১৪৫ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা রোগী হিসেবে শনাক্ত হন ৫ হাজার ৯৯৩ জন। সে হিসেবে আজ করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে।


উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here