মধুখালীতে মুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ,ধর্ষক গ্রেপ্তার! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১৯, ২০২১

মধুখালীতে মুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ,ধর্ষক গ্রেপ্তার!



মো:আরাফাত হোসেন রাজিব,উপজেলা প্রতিনিধি (মধুখালী) ফরিদপুর:


ফরিদপুরের মধুখালীতে মুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হওয়ার তিন ঘন্টার মধ্যে  মামলার একমাত্র আসামি  সাগর কে (২৩)গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। বুধবার (১৯আগষ্ট) সন্ধ্যা ৬ ঘটিকায় দিকে ধর্ষণের ঘটনাটি ঘটে।


জানা যায়, মধুখালী পৌরসভা আশ্রয়ণ প্রকল্পের পিছনে ভাটিকান্দি মথুরাপুর গ্রামে ধর্ষকের সাগর এর বাড়ি।তিনি  বিবাহিত ও এক ছেলের বাবা। স্থানীয় বাজারের একটি কাপড়ের দোকানে কাজ করতেন।বর্তমানে তিনি ঝালমুড়ি বিক্রি করেন।


ধর্ষণের শিকার এই শিশুকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়,পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার  (ও সি সি) তে স্থানান্তর করা হয়।


ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বৃহস্পতিবার( ১৯ আগষ্ট)  সকাল ৮ টায় মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।


 ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),শহীদুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে খবর জানার পর পুলিশ আইনগত ব্যবস্থা নেয়, এ ব্যাপারে থানায় মামলা রুজু হয়েছে ও আসামি গ্রেপ্তার করা হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here