২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১৭, ২০২১

২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


 


সময় সংবাদ ডেস্কঃ



সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একদিনে এটিই সর্বোচ্চ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৩২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ঢাকার হাসপাতালেই ভর্তি হয়েছেন ৩০৬ জন।


সরকারি হিসাবে, দেশের হাসপাতালগুলোয় এখন সব মিলিয়ে ১ হাজার ৩৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৬৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোয় আরো ৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগষ্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬ হাজার ৩৫০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫ হাজার ২৬৪ জন।

Post Top Ad

Responsive Ads Here