দেশে একদিনে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ২৬, ২০২১

দেশে একদিনে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত


 



সময় সংবাদ ডেস্কঃ



দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৪১৪ জনে।

একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৮০ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৩৩৫১ জন।


রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


শনিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৭ হাজার ৩৯৩ জনে। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮১৮ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হন ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here