মমেক হাসপাতালে করোনা ভাইরাসে ৬ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ২৯, ২০২১

মমেক হাসপাতালে করোনা ভাইরাসে ৬ জনের মৃত্যু


  


জেলা প্রতিনিধিঃ




ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে পাঁচজন ও করোনায় একজন মারা যান।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।


তিনি জানান, করোনার উপসর্গে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ময়মনসিংহের তিনজন এবং গাজীপুর ও নেত্রকোনার একজন করে রয়েছেন। এছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে জামালপুরের মেলান্দহ উপজেলার একজনের মৃত্যু হয়।


ডা. মুন আরো জানান, করোনা ইউনিটে নতুন করে ৩৯ জন ভর্তিসহ ১০৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।




জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩১৫টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ১৩ শতাংশ।

Post Top Ad

Responsive Ads Here