সৌদিতে ক্রেন দুর্ঘটনায় নোয়াখালী কোম্পানীগঞ্জের যুবক নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ২৬, ২০২১

সৌদিতে ক্রেন দুর্ঘটনায় নোয়াখালী কোম্পানীগঞ্জের যুবক নিহত




আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধিঃ


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের শেখ ফরিদ আরজু (২৫) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সৌদি সময় দুপুর পৌনে ১২টায় রিয়াদের আল দোয়াদমি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


শেখ ফরিদ আরজু চরহাজারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রহিম কোম্পানী বাড়ির আবদুল হালিমের ছেলে। আরজু বাবা-মায়ের বড় সন্তান। সে এক বছর আগে সৌদি আরব পাড়ি জমায়। এলাকায় সে ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল।


আরজুর সহকর্মীরা সৌদি থেকে মোবাইলে জানান, আরজু ইলেকট্রিকের কাজ করতো। প্রতিদিনের মতো কাজ করার সময় হঠাৎ ক্রেনের ত্রুটির কারণে ৪২ ফুট ওপর থেকে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Post Top Ad

Responsive Ads Here