জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছেন। তবে নিহতদের নাম-পরিচয় নিশ্চত হওয়া যায়নি।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর ২টার দিকে শিবগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চল পাঁকা এলাকায়।
নৌকাটি উজিরপুর এলাকা থেকে কয়েকজন যাত্রী নিয়ে পাঁকা যাচ্ছিল।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি স্থানীয় ইউপি চেয়ারম্যানের বরাত দিয়ে ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি।
তিনি ঘটনাস্থলে রওয়া দিয়েছেন এবং ফায়ার সার্ভিস কমীরা ঘটনাস্থলে রওয়ানা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

