ছাত্রলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ২৪, ২০২১

ছাত্রলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার




জেলা প্রতিনিধিঃ



 পিরোজপুরের নাজিরপুরে ইয়াবাসহ মো. রাকিব শেখ (৩২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে উপজেলার সাতকাছিমা এলাকা থেকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার রাকিব সাতকাছিমা এলাকার মো. হেমায়েত হোসেন শেখের ছেলে ও উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



তিনি পুলিশের তালিকাভুক্ত নিয়মিত মাদককারবারি বলে জানিয়েছে পুলিশ।

নাজিরপুর থানার এসআই মো. ইয়াসির হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই মাদককারবারিসহ অন্যরা উপজেলার সাতকাছিমা মাদ্রাসার পেছনে কাদের মোল্লার বাড়ির সামনের রাস্তায় বসে মাদক বেচা-কেনা করছিলেন।


গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সেখানে থাকা অন্য মাদককারবারিরা পালিয়ে গেলেও ছাত্রলীগ নেতা রাকিবকে আটক করা হয়।



এসময় তার দেহ তল্লাশি করে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

গ্রেফতার রাকিব শেখ উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে স্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শেখ মো. আল আমিন।  

Post Top Ad

Responsive Ads Here