মেম্বারের বিরুদ্ধে ঘর ও বয়স্ক ভাতা প্রদানের অনিয়মের অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৩, ২০২১

মেম্বারের বিরুদ্ধে ঘর ও বয়স্ক ভাতা প্রদানের অনিয়মের অভিযোগ


  


আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধিঃ


নোয়াখালী কবিরহাট উপজেলার ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মো: নাছির বিরুদ্ধে ঘর ও বয়স্ক ভাতা প্রদানের অনিয়মে অভিযোগ। গত নির্বাচনে মেম্বার পদে জয়লাভ করার পর থেকে শুরু হয় তার ওয়ার্ডে বিভিন্ন অনিয়ম কাজ।


দেশের কোনো মানুষ ভূমিহীন ও আশ্রয়হীন থাকবে না। বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভূমিহীন ও আশ্রয়হীন মানুষদের কে এই আওতার মধ্যে নিয়ে আসা হচ্ছে। সিটি, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে সকল গৃহহীন মানুষ এই সুবিদা পাচ্ছে। তারই ধারাবাহিকতায় কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নেও এসব প্রকল্পের মাধ্যমে অসহায় ও গৃহহীনদের জন্য কিছু ঘর বরাদ্ধ আসে। কিন্তু অত্যন্ত দু:খের বিষয় ৩নং ওয়ার্ডের মেম্বার নাছির এসব ঘর এই ওয়ার্ডে যারা পাওয়ার যোগ্য তাদের না দিয়ে অনিয়মের মাধ্যমে নাজিম উদ্দিন নামে রিটায়ার্ডপ্রাপ্ত এক স্কুল শিক্ষককে প্রদান করেন। 


অন্যদিকে এই ওয়ার্ডের গনেশ ডাক্তারের বিধবা স্ত্রী সহ আরো অনেকের বয়স্ক ভাতার ক্ষেত্রেও ব্যাপক অনিয়ম পাওয়া যায় তার বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে জানা যায়, ৩ নং ওয়ার্ডের নাছির মেম্বার এভাবে অসংখ্য অনিয়মের সাথে যুক্ত রয়েছেন। প্রভাব খাঁটিয়ে স্থানীয়ভাবে করছেন নানারকম অপকর্ম। 


এসব কর্মকান্ডে এলাকাবাসী তার প্রতি ক্ষুদ্ধ। তাদের দাবী সঠিক তদন্তের মাধ্যমে তার ব্যাপারে যেন প্রশাসনিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হয়।


এ ব্যাপারে নাছির মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং ভোট পরবর্তীতে কথা বলবেন বলে জানিয়ে দেন।

Post Top Ad

Responsive Ads Here