সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে হবে: শিক্ষামন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৬, ২০২২

সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে হবে: শিক্ষামন্ত্রী

সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে হবে: শিক্ষামন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর রোভার পল্লীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিভা অন্বেষণ ও আন্তঃইউনিট বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি




নিজস্ব প্রতিবেদকঃ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা ভাইরাস এবং ওমিক্রনের ব্যাপারে শিক্ষক-শিক্ষার্থীদের কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি যেসব শিক্ষার্থী টিকা নেয়নি- তাদের টিকার আওতায় আনতে হবে। করোনা পরিস্থিতির অবনতি হলে অনলাইনে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেয়ার ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর রোভার পল্লীতে বাংলাদেশ রোভার স্কাউট অঞ্চলের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিভা অন্বেষণ ও আন্তঃইউনিট বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


মন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং শিক্ষার্থীদের সুনাগরিক হতে সহায়তা করবে। এ শিক্ষার্থীরাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করবে।


রোভার পল্লীর হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রোভার স্কাউট অঞ্চলের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) ড. মো. মোজাম্মেল হক খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. গিয়াস উদ্দিন মিয়া, গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মণ্ডল, রোভার স্কাউট অঞ্চলের সহ-সভাপতি ও মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর এম.এ বারী, রোভার অঞ্চলের সম্পাদক এ.কে.এম সেলিম চৌধুরী, রোভার কামরুল হোসেন ও নাজ নূর নাবিলা।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here