ধান-চালের অবৈধ মজুত ঠেকাতে মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয় | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ৩১, ২০২২

ধান-চালের অবৈধ মজুত ঠেকাতে মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয় | সময় সংবাদ

"ধান-চালের অবৈধ মজুত ঠেকাতে মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয় | সময় সংবাদ"


নিজস্ব প্রতিবেদক


ধান-চালের অবৈধ মজুত ঠেকাতে আজ মঙ্গলবার থেকেই মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয়ের আটটি দল। এই দলের সদস্যরা কেউ অবৈধ মজুত করে ধান-চালের কৃত্রিম সংকট তৈরি করছে কিনা তা খতিয়ে দেখবেন এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কাজ করবেন।

মঙ্গলবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সচিবালয়ে তার অফিস কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 



 

এছাড়া অবৈধ মজুতদারী প্রতিরোধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের আধা সরকারি পত্র প্রেরণ ও এনএসআই, র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকেও এ বিষয়ে পত্র প্রেরণের সিদ্ধান্ত হয়।


আরো পড়ুন> অনুমোদনহীন ব্যবসায়ীদের চাল মজুতের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ মন্ত্রিসভার


সভায় শিগগিরই কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত সভা আয়োজন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।


এ জন্য খাদ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। কন্ট্রোল রুমে অবৈধ মজুদের তথ্য জানাতে +৮৮০২২২৩৩৮০২১১৩, ০১৭৯০৪৯৯৯৪২ এবং ০১৭১৩০০৩৫০৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


সভায় খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিববৃন্দ, খাদ্য অধিদফতরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here