বোয়ালমারীতে জাতীয় শিক্ষক দিবস উৎযাপন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২

বোয়ালমারীতে জাতীয় শিক্ষক দিবস উৎযাপন | সময় সংবাদ

বোয়ালমারীতে জাতীয় শিক্ষক দিবস উৎযাপন | সময় সংবাদ


আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

’শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রুপান্তর শুরু’ এই শ্লোগানকে সামনে নিয়ে বোয়ালমারীতে পালিত হলো জাতীয় শিক্ষক দিবস।এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৭/১০/২০২২ইং) সকাল ৯.৩০টায় র‍্যালী  উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে বঙ্গবন্ধু চত্বর ঘুরে উপজেলা হলরুমের সামনে গিয়ে শেষ হয়।


এরপর উপজেলা হলরুমে বোয়ালমারী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান এর সভাপতিত্বে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন (মুশা মিয়া)।


অনুষ্ঠানের আহবায়ক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:আনোয়ার হোসেন,সহকারী শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসান,একাডেমীক সুপার  আয়শা খাতুন।


এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন,অধ্যক্ষ ফরিদ আহমেদ, খরসুতী চন্দ্রকিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা সেলিনা পারভিন, এম এ আজিজ,ইস্রাফিল মোল্যা,শাহিনুল আলম,আবুল খায়েরসহ বিভিন্ন প্রাথমিক,মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকবৃন্দ।


Post Top Ad

Responsive Ads Here