বোয়ালমারীতে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি বিতরণ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২

বোয়ালমারীতে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি বিতরণ | সময় সংবাদ

 

বোয়ালমারীতে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি বিতরণ | সময় সংবাদ


আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে বীরমুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। 


এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। 


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারেফ হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. শাহজাহান এবং উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। 


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দিলারা আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন, থানা অফিসার ইন চার্জ (ইউএনও) আব্দুল ওহাব, সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশীদ, সাবেক সচিব বীরমুক্তিযোদ্ধা শোয়েবুর রহমান সিকদার, সাবেক ডিআইজি বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মোল্যা, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুর রহমান বাশার, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. এম এ জলিল প্রমুখ।


অনুষ্ঠানে উপস্থিত উপজেলার জীবিত ২৫৪ জন বীরমুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।


Post Top Ad

Responsive Ads Here