ক্ষেত থেকে ছাগল আনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২

ক্ষেত থেকে ছাগল আনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

 

ক্ষেত থেকে ছাগল আনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী 

আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি: 

নোয়াখালী কোম্পানীগঞ্জে এক কিশোরীকে(১৫) ধর্ষণের অভিযোগে মহিম(২১) নামে ১যুবক কে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।


গ্রেপ্তারকৃত মহিম লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরদরবেশ এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে।


বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যার সময় উপজেলার চর এলাহী ইউনিয়ন থেকে অভিযুক্ত আসামি কে গ্রেপ্তার করে পুলিশ। 


এর আগে, গত বুধবার ২৬ অক্টোবর দুপুর ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চর উমেদ গ্রামে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, নির্যাতিত কিশোরী তার বাবার বাড়িতে গৃহস্থালির কাজ করে এবং ৩টি ছাগল লালন-পালন করে। অভিযুক্ত যুবক তাহাদের একই এলাকার থাকতো, সে ব্রিকফিল্ডে কাজ করে। ওই কিশোরীকে রাস্তাঘাটে চলাফেরা করার সময় নানা ধরনের খারাপ কতা-বার্তা বলে।


গত মঙ্গলবার সকাল ১০টার সময় নির্যাতিত কিশোরী কে মহিম খারাপ কাজের প্রস্তাব দেয়। রাত ১০টার দিকে শহিদ মাঝির বাড়ির পাশে যেতে বলে।

ভিকটিম তার কথামত রাতে ওই স্থানে না যাওয়ায় সেই ক্ষোভের বশবর্তী হয়ে তার ক্ষতি করার জন্য অপেক্ষা করতে থাকে। বুধবার দুপুর ২টার দিকে ওই কিশোরী চর উমেদ গ্রামে তার বাড়ির পাশের একটি ক্ষেত থেকে ছাগল আনতে যায়। তখন মহিম তাকে সেখানে একা পেয়ে খেতে থেকে মুখ চেপে ধরে পাশের ঝোপের ভিতরে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি মহিমকে পুলিশ গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here