
আদমদীঘিতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় এ উপলক্ষে র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
আরো বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপ-সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য) শিপন আলী প্রমুূখ।
