ফরিদপুরে গাঁজা বিক্রি করতে এসে নারীসহ আটক ২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ০২, ২০২৩

ফরিদপুরে গাঁজা বিক্রি করতে এসে নারীসহ আটক ২

ফরিদপুরে গাঁজা বিক্রি করতে এসে নারীসহ আটক ২
ফরিদপুরে গাঁজা বিক্রি করতে এসে নারীসহ আটক ২


ফরিদপুর প্রতিনিধি: 

দুই পায়ে গাঁজার প্যাকেট বেঁধে রেখে মোটরসাইকেলযোগে নড়াইল থেকে ফরিদপুরের নগরকান্দায় বিক্রি করতে এসেছিলেন নারীসহ দুই মাদককারবারি।  


বুধবার (১ নভেম্বর) বিকেলে নগরকান্দা উপজেলার দহিসারা এলাকার জয়বাংলা মহাসড়কে পৌঁছালে পুলিশের হাতে ধরা পড়েন তারা।


গ্রেপ্তাররা হলেন, নড়াইল সদর উপজেলার মীর্জাপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সাথী আক্তার (৩৫) ও ঝিনাইদহ সদরের বয়রাতলা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে কামরুল ইসলাম ওরফে মনিরুল (৪৫)।


নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নড়াইল থেকে সাথী আক্তার তার দুই পায়ে অভিনব কায়দায় গাঁজা প্যাকেট বেঁধে বোরকা পড়ে মোটরসাইকেলে করে নগরকান্দায় বিক্রি করতে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে জয়রাংলা মহাসড়কে অভিযান চালিয়ে সাথী ও তার সহযোগীকে আটক করা হয়।


তিনি আরও বলেন, ওই দুই মাদক কারবারির কাছ থেকে দুই কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তারা পেশাদার মাদক কারবারি। বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here