আদমদীঘিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের সময় পুলিশের হাতে ধর্ষক গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ০৩, ২০২৩

আদমদীঘিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের সময় পুলিশের হাতে ধর্ষক গ্রেফতার

আদমদীঘিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের সময় পুলিশের হাতে ধর্ষক গ্রেফতার
আদমদীঘিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের সময় পুলিশের হাতে ধর্ষক গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে ধর্ষনের সময় এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার ও ধর্ষককে গ্রেফতার করে থানা পুলিশ। 


সিএনজি চালক সবুজ মহন্ত  কিশোরীকে নিয়ে নওগাঁ-বগুড়া মহাসড়ক সংলগ্ন বোয়ালিয়া নামক স্থানের চাটখইর  ব্রিজের পাশে ধান খেতের আইলে নিয়ে ধর্ষন করছিল। এসময় মহাসড়কে টহলরত আদমদীঘি থানা পুলিশ তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ভিকটিমকে উদ্ধার ও ধর্ষককে গ্রেফতার করে। সবুজ মহšত্ম আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর গ্রামের গোপাল মহন্তের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ গ্রামের মানসিক প্রতিবন্ধী কিশোরী গত ১ নভেম্বর বুধবার বেলা ৩ টায় সকলের অজান্তে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। ওইদিন বিকেলে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকায় নেমে ঘোরাঘুরি করতে থাকে। রাত ১০ টায় আসামী আদমদীঘির সিএনজি চালক সবুজ মহšত্ম ওই কিশোরীকে কৌশলে প্রলোভন দেখিয়ে তার চালিত সিএনজিতে তুলে অপহরণ করে। পরদিন গত ২ নভেম্বর বৃহস্পতিবার রাত দেড়টায় টায় আসামী সবুজ মহন্ত কিশোরীকে নিয়ে নওগাঁ-বগুড়া মহাসড়ক সংলগ্ন বোয়ালিয়া নামক স্থানের চাটখইর  ব্রিজের পাশে ধান ক্ষেতের আইলে নিয়ে ধর্ষন করছিল। 


এ সময় মহাসড়কে টহলরত আদমদীঘি থানা পুলিশ তাদের রা¯ত্মার উপরে ফাঁকা সিএনজি দেখে আসে পাশে তলস্নাশি চালানোর সময় আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ভিকটিমকে উদ্ধার ও ধর্ষক সবুজ মহন্তকে গ্রেফতার করে ।


এ ঘটনায় ভিকটিমের দুলাভাই বাদি হয়ে আদমদীঘি থানায় সবুজ মহন্তকে আসামী করে একটি ধর্ষন মামলা দায়ের করেন।


আদমদীঘি থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা ও গ্রেফতারকৃত ধর্ষক সবুজ মহন্তকে আদালতে প্রেরন করা হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here