![]() |
| সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আসনে আলোচনায় সিলেটের পলিনা রহমান |
সিলেট প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য মনোনয়নকে ঘিরে সিলেটের রাজনীতিতে আলোচনায় উঠে এসেছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও তৃণমূলের নেত্রী পলিনা রহমান। ছাত্রজীবন থেকে রাজপথে সক্রিয় এই নেত্রী দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি, নারী অধিকার ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে স্থানীয় পর্যায়ে শক্ত অবস্থান তৈরি করেছেন।
বর্ণাঢ্য রাজনৈতিক যাত্রা:
পলিনা রহমানের রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্রদলের রাজনীতির মাধ্যমে। তিনি ল’ কলেজ ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের সক্রিয় সদস্য হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। নারী ও শিশু অধিকার রক্ষায় সোচ্চার এই নেত্রী ‘নারী ও শিশু অধিকার ফোরাম’, সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন।
জনপ্রতিনিধি হিসেবে অভিজ্ঞতা:
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। পলিনা রহমান জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক হিসেবেও কাজ করেন। স্থানীয় উন্নয়ন ও নাগরিক সেবামূলক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে।
শিক্ষা ও পেশাগত পরিচয়:
শিক্ষাজীবনে তিনি ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং M.C. College থেকে দর্শন বিভাগে স্নাতক (অনার্স) ডিগ্রি অর্জন করেন। আইন পেশার প্রতি আগ্রহ থেকে Sylhet Law College থেকে এলএলবি সম্পন্ন করেন।
বর্তমানে তিনি Sylhet District Bar Association–এর শিক্ষানবিশ আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ‘Democracy International’ থেকে পলিটিক্যাল ফেলো হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করে রাজনৈতিক নেতৃত্ব ও নীতি-দক্ষতা উন্নয়নে কাজ করছেন।
তৃণমূলের আস্থার প্রতীক:
তৃণমূল নেতাকর্মীদের মতে, পলিনা রহমান দীর্ঘদিন ধরে সিলেটের সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছেন। দক্ষ সংগঠক ও সাবেক জনপ্রতিনিধি হিসেবে সংরক্ষিত মহিলা আসনে তাকে মূল্যায়ন করা হলে সিলেট অঞ্চলের নারীদের কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে বলে তারা মনে করেন।

