ফরিদপুর-০৩ আসনে এগিয়ে নায়াব ইউসুফ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফরিদপুর-০৩ আসনে এগিয়ে নায়াব ইউসুফ

ফরিদপুর-০৩ আসনে এগিয়ে নায়াব ইউসুফ
ফরিদপুর-০৩ আসনে এগিয়ে নায়াব ইউসুফ

 


নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর-০৩ আসনের চলমান গণনায় এখন পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী নায়াব ইউসুফ এগিয়ে রয়েছেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১২২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকে নায়াব ইউসুফ পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৪৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আবদুত তাওয়াব পেয়েছেন ১ লাখ ১ হাজার ২২৩ ভোট।


বেসরকারি ফলাফলে নায়াব ইউসুফ উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকলেও চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।


আসনের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোট গণনা অব্যাহত থাকবে।



Post Top Ad

Responsive Ads Here