ফরিদপুর-১ আসনে বিপুল ভোটে এগিয়ে ড. ইলিয়াস মোল্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফরিদপুর-১ আসনে বিপুল ভোটে এগিয়ে ড. ইলিয়াস মোল্যা

 

ফরিদপুর-১ আসনে বিপুল ভোটে এগিয়ে ড. ইলিয়াস মোল্যা
ফরিদপুর-১ আসনে বিপুল ভোটে এগিয়ে ড. ইলিয়াস মোল্যা


নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর-১ আসনে প্রাপ্ত বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।


সর্বশেষ গণনা অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৯৭ হাজার ৫২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৯১৮ ভোট।


এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ইলিয়াস মোল্যা ২২ হাজার ৬১১ ভোটে এগিয়ে আছেন।


তবে এটি বেসরকারি ফলাফল। চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ফলাফলকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।



Post Top Ad

Responsive Ads Here