ফরিদপুর-৪ এ ভিন্নধর্মী ইশতেহার, আলোচনায় রায়হান জামিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ০৯, ২০২৬

ফরিদপুর-৪ এ ভিন্নধর্মী ইশতেহার, আলোচনায় রায়হান জামিল

 

ফরিদপুর-৪ এ ভিন্নধর্মী ইশতেহার, আলোচনায় রায়হান জামিল
ফরিদপুর-৪ এ ভিন্নধর্মী ইশতেহার, আলোচনায় রায়হান জামিল


নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল ব্যতিক্রমী এক আয়োজনে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। স্থানীয় মানুষের দুঃখ-দুর্দশা ও বাস্তব জীবনের প্রতীক হিসেবে বাঁশের সাঁকোর নিচে দাঁড়িয়ে এই ইশতেহার উপস্থাপন করেন তিনি।


রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় সদরপুর উপজেলার আকোটেরচর বাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে তিনি বলেন, “রাজনীতি হবে সাধারণ মানুষের অধিকার আদায় ও জীবনমান উন্নয়নের মাধ্যম,ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার নয়।”


ইশতেহারে নির্বাচিত হলে যেসব অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রতি মাসে প্রাপ্ত সরকারি বেতন গরিব ও দুঃখী মানুষের মাঝে বিতরণ, সরকারি বরাদ্দের পূর্ণাঙ্গ হিসাব নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ এবং এমপির সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য একটি হটলাইন চালু করা।


এছাড়া বেকার যুবকদের জন্য ফ্রি কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, ইমাম ও মুয়াজ্জিনদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও ভাতা প্রদান এবং ফরিদপুর-৪ আসনকে বেকারমুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।


ইশতেহারে আরও রয়েছে, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য স্থায়ী আবাসন, আধুনিক পার্ক ও স্টেডিয়াম নির্মাণ, জনগণের চাহিদা অনুযায়ী রাস্তা, ব্রিজ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। পাশাপাশি হিজড়া ও বেদে সম্প্রদায়ের জন্য বাসস্থান ও কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।


এছাড়াও গোপালপুর-মৈনুট নৌরুটে ফেরি চালু, প্রবাসীদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও নিরাপদ আয়ের সুযোগ সৃষ্টি, দরিদ্র গর্ভবতী মায়েদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, কৃষকদের জন্য বিনা সুদে ঋণ ও আধুনিক কৃষি প্রশিক্ষণ এবং চাঁদাবাজি, দুর্নীতি, মামলাবাজি ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।


স্থানীয়রা এই ব্যতিক্রমী ইশতেহার ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এটি শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়,বরং সাধারণ মানুষের পাশে থাকার একটি স্পষ্ট ও সাহসী বার্তা।



Post Top Ad

Responsive Ads Here