নাজমুল হাসান নিরব,ফরিদপুর চরভদ্রাসন থেকেঃ
ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় আজ রবিবার সকাল ১০টায় গনহত্যা দিবস-২০১৮ উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশসনের উদ্যোগে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা চেয়ারম্যান জনাব এজিএম বাদল আমিন।এ সময় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ ভক্ত,কৃষি অফিসার জাহিদুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম,চরভদ্রাসন প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক মেজবাহ উদ্দিন,গাজিরটেক ইউনিয়ন চেয়ারম্যান ইয়াকুব আলী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আরো অন্যান্য কর্মকর্তাগন।
উক্ত সভার সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার জনাবা কামরুন নাহার।এ সময় গনহত্যার উপর দুর্লভ আলোকচিত্র প্রর্দশন,শহীদদের স্মরনে মোনাজাত,ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

