নাজমুল হাসান নিরব,চরভদ্রাসন থেকেঃ
ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় আজ স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে নিহতদের স্মরনে উপজেলার স্বাধীনতা চত্বরে চরভদ্রাসন প্রেসক্লাব এর উদ্যোগে পুষ্প স্তবক অর্পন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন প্রেসক্লাব এর সম্পাদক জনাব আবুল মোল্যা,সহ সভাপতি আ: ওহাব মোল্যা,সহ সম্পাদক লিয়াকত আলী লাভলু,সাংগঠনিক সম্পাদক মনির হোসেন পিন্টু,দপ্তর সম্পাদক নাজমুল হাসান নিরব।
এরপর সকলের অংশগ্রহনে শহীদদের আত্মার মমাগফেরত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
উল্লেখ্য প্রেসক্লাব এর সভাপতি জনাব মেজবাহ উদ্দিন অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারিনি।আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।
