সব দলকে নিয়ে সরকারের অধীনেই নির্বাচন হবে- নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ৩০, ২০১৮

সব দলকে নিয়ে সরকারের অধীনেই নির্বাচন হবে- নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান

মেহের আমজাদ,মেহেরপুর 
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, কারো খায়েস অনুযায়ী নির্বাচন হবেনা। নির্বাচন সব দলকে নিয়েই হবে। এবং তা বর্তমান সরকারের অধীনেই হবে। বিএনপির ৯৬ সালের মত নির্বাচন হবেনা। খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে বলেন, খালেদা জিয়া যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেল সেদিন দেখে কি মনে হয়েছে তিনি অসুস্থ্য। তাছাড়া স্বাস্থ্যমন্ত্রী উনার সব ধরনের চিকিৎসা ব্যবস্থা করেছেন। অতএব খালেদা জিয়ার অসুস্থ্যতা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে।
তিনি বলেন,মেহেরপুরে স্থলবন্দর নির্মানের সমীক্ষা চলছে। এই সমীক্ষার প্রতিবেদন আমাদের অনুকুলে (পজিটিভ) পাওয়া যায়নি। তবে সরকারের পরিকল্পনা আছে মেহেরপুরে একটি স্থলবন্দর নির্মান করা। যাতে এলাকার ব্যবসা বানিজ্য ও  কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলে।  গতকাল  শনিবার বিকালে মেহেরপুর মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্থল বন্দর এক দিনের ব্যপার নয়। ইতিবাচক রিপোর্ট পেলেই আমরা স্থলবন্দরের কার্যক্রম শুরু করতে পারবো। তবে শুধু আমাদের দেশ এগিয়ে গেলেই হবে না। ভারতকে এ ব্যপারে এগিয়ে আসতে হবে।
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান আরও বলেন, ১৯৭১ সালে যারা দেশের লাখ লাখ মানুষকে হত্যা করেছে। সেই হত্যাকারী রাজাকার আলবদরদের নিয়ে দল করেছেন খালেদা জিয়া। নবাব সিরাজ উদ্দৌলাকে হত্যা করার জন্য যেভাবে ষড়যন্ত্র করে মেরেছিলেন ঘষেটি বেগম। এ যুগের ঘষেটি বেগম হচ্ছেন খালেদা জিয়া।
এর আগে দুপুরে নৌপরিবহন মন্ত্রী মেহেরপুরে পৌছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তারেক রহমান তার পাসপোর্ট জমা দিয়েছেন। তিনি চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন। সেখানে গিয়ে মুচলেকা দিয়েছেন সেখানে রাজনীতি করবেন না। তারপরও সেখান থেকে তিনি একটি দলের নেতৃত্বে দিচ্ছেন। দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে তিনি বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্য শেষ করা হবে। যেমন করে বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে এনে তাদের বিচার কার্য শেষ করা হয়েছে।
শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ জেলা শাখার সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইসমত কাদির গামা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা আকতার বানু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান  আলহাজ¦ গোলাম রসুল প্রমুখ। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাস আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম শফিকুল আলম,জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারন সম্পাদক মতিয়ার রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমুখ। এ ছাড়া শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ জেলা শাখার সদস্যরা  জনসভায় উপস্থিত ছিলেন।।

Post Top Ad

Responsive Ads Here