খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর যুবদল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ২৮, ২০১৮

খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর যুবদল

ডেস্ক নিউজ:
বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর জেলা যুবদল। শনিবার দুপুরে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হাজরাতলা মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সাধারন সম্পাদক একেএম কিবরিয়া স্বপন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের সাধারন সম্পাদক একে এম কিবরিয়া স্বপন, যুবনেতা মোঃ ইউসুফ, ছাত্রদলের সহ সভাপতি মোঃ সেলিম হোসেন, আলী রেজওয়ান বিশ্বাস তরুন, মোঃ কাইয়ুম, ছাত্রদল নেতা মুরাদ হোসেন, গাজী মাহবুব, জিয়া সালমান লিমন, আবদুল্লাহ আল মামুন সনেট, আলামিন শেখ, জিতু খান প্রমুখ। বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন।

Post Top Ad

Responsive Ads Here