মেহেরপুরে ৩৬তম আন্তর্জাতিক নৃত্য দিবস পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ৩০, ২০১৮

মেহেরপুরে ৩৬তম আন্তর্জাতিক নৃত্য দিবস পালন

মেহের আমজাদ,মেহেরপুর
৩৬তম আন্তর্জাতিক নৃত্য দিবস-২০১৮ পালন উপলক্ষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল রোববার রাত ৮ টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার প্রফেসর মোহাঃ হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, সম্মিলিত সাংস্কৃতিক জোট মেহেরপুরের আহŸায়ক অ্যাড. ইব্রাহীম শাহীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক (অবঃ) মোঃ সাইদুর রহমান। পরে সেখানে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন স্থানীয় নৃত্য শিল্পীরা।

Post Top Ad

Responsive Ads Here