মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। ক- বিভাগে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা “দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা” এবং খ- বিভাগে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা “দুর্নীতি প্রতিরোধে আইনের শাসন” বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। পরীক্ষা গ্রহন করেন মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নুরুল আহমেদ,মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহরাব হোসেন। রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আগামী ৩০ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে পুরস্কার প্রদান করা হবে।