মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের সাথে মেহেরপুর সদর উপজেলা স্কুল ও মাদ্রাসা ফোরামের নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। গতকাল রবিবার দুপুরে সংসদ সদস্য’র বাসভবনে স্কুল মাদ্রাসা ফোরামের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, সহ-সভাপতি কুতুব উদ্দীন, এমদাদুল হক,প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম, আবুল কাসেম, ইসরাইল হোসেন প্রমূখ। পরে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।