নরসিংদীতে অপহরণের পর মুক্তিপণের টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ।। SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ০৪, ২০১৮

নরসিংদীতে অপহরণের পর মুক্তিপণের টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ।। SHOMOY SANGBAD

মোঃ সালাহউদ্দিন আহম্মেদ জেলা প্রতিনিধিঃ
নরসিংদীতে গতকাল শনিবার রাতে শহরের ভেলানগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদীর চিনিশপুর এলাকার ভাড়াটিয়া তাইজুল ইসলাম,  কাইফ আহম্মেদ ও তরোয়া এলাকার ভাড়াটিয়া মো. বায়েজিদ। 
 জানা গেছে, গত শুক্রবার রায়পুরার বাঁশগাড়ী এলাকা থেকে নরসিংদীতে ঈদের কেনাকাটা করতে এসে অপহরণের শিকার হয় আরিফ মিয়া ও দুলাল মিয়া। পরে ডিবি পুলিশ পরিচয়ে তাঁদের পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয় এবং বিকাশে ১১ হাজার টাকা আদায় করা হয়।  এ ঘটনা জেলা গোয়েন্দা পুলিশকে জানালে তারা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শহরের আরশিনগর এলাকা থেকে  অপহৃত আরিফ ও দুলালকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরহরণকারীরা পালিয়ে যায়। পরে বিকাশে আদায় করা মোবাইল নম্বরের সূত্র ধরে অপরহরণকারীদের সংঘবদ্ধ চক্রটিকে গ্রেপ্তার করা হয়।
 তারা বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ হয়ে নরসিংদী শহরে বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে আশ্রয় নিয়ে এ ধরনের অপকর্ম করার চেষ্টা করছে। এ ঘটনায় মুক্তিপণের আদায় করা ১১ হাজার টাকা ও অপরহণকারী চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অপহরণের শিকার আরিফের চাচা মো. ইসলাম মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Post Top Ad

Responsive Ads Here