রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত।।SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ০৩, ২০১৮

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত।।SHOMOY SANGBAD

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল রোববার পর্যটন হলিডে কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষ যোগ দেয়ায় ইফতার মাহফিল মিলন মেলায় পরিণত হয়েছে। দলমত নির্বিশেষে এক টেবিলে বসে তারা সবাই মিলে একসাথে ইফতার করেছেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবর্গ জেলা ও উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ইফতারে অংশ গ্রহণ করেন।
এ সময় রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফারুক, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, ডিজিএফআই অধিনায়ক কর্ণেল শামসুল আলম, জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ’সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গঁল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি ও জেলা ওলামা লীগের সভাপতি ক্বারী মো: ওসমান গনি চৌধুরী।

Post Top Ad

Responsive Ads Here