জলঢাকার মীরগঞ্জে ২ শিবির কর্মী আটক।।SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ০৫, ২০১৮

জলঢাকার মীরগঞ্জে ২ শিবির কর্মী আটক।।SHOMOY SANGBAD

এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকার মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র অভিযান চালিয়ে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করার সময় দুই জন সক্রীয় শিবির কর্মীকে আটক করেছে।
রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ ইনস্পেক্টর হাবিবুর রহমান ও এস,আই সজল কুমার রায়, এ,এস,আই রেজাউল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ, মীরগঞ্জ বাজারের গরুহাটি সংলগ্ন মতিয়ার রহমান বিএসসির (অবসরপ্রাপ্ত) বাসায় জামাত শিবিরের সক্রিয় কয়েক জন কর্মী গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশের টিম দেখে পালিয়ে যাওয়ার সময়, ধর্মপাল ইউনিয়নের সুইডাঙ্গা গ্রামের মোকছেদ আলীর পুত্র আনজুর আলম -২৬ ও রশিদপুর গ্রামের মৃতঃ মোতালেব হোসেনের পুত্র নাজমুল বাসার-২৮ কে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

Post Top Ad

Responsive Ads Here