জলঢাকায় ভুট্টাখেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার।। SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ০৫, ২০১৮

জলঢাকায় ভুট্টাখেত থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার।। SHOMOY SANGBAD

এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামীর জলঢাকায় আবু তালেব (৫০) নামে একজন ভ্যানচালকের মরদেহ ভূট্রা ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
৪ জুন সোমবার সকালে উপজেলার কাঁঠালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বোটের ডাঙ্গা ঢ্যাকোবাড়ি নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত আবু তালেব পার্শ্ববর্তী পৌর এলাকার ৩নং ওয়ার্ড বগুলাগাড়ি গ্রামের মৃত সরেতুল্লাহ মামুদের ছেলে। তার স্ত্রী ও নাবালক স্কুল পড়ুয়া এক ছেলে ও দুই মেয়ে আছে।
পারিবারিক সূত্রে জানাযায়,আবু তালেব রোববার আছরের নামাজের পর চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।এরপর দীর্ঘ সময় বাড়ি না ফেরায় তার ফোনে একাধিক বার কল করে ফোন বন্ধ পাওয়া যায়।বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করা হয় কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়,সোমবার সকালের দিকে কাঁঠালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বোটের ডাঙ্গা ঢ্যাকোবাড়ির বাস্তার পাশে ভূট্টা ক্ষেত থেকে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। গ্রামবাসির ধারনা,তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। তালেবের মেয়ে রোজিনা (৫ম শ্রেণি) মায়া কান্নায় বলেন,আমাদেরকে বাবা হারা করে দিলো।আমি আমার বাবার হত্যাকান্ডের বিচার চাই।তালেবের বোন শরিফা বেগম বলেন,কাল সন্ধ্যায় আমার ভাই ভ্যানে করে কয়েকজন লোক নিয়ে বাড়ির সামনের রাস্তা দিয়ে যায়।লোকগুলোকে আমি চিনি না,কিন্তু তাদের গায়ে সার্ট পরা ছিলো।তারাই আমার ভাইকে মেরেছে। এ ব্যাপারে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পাওয়ার সাথে সাথে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here