মাজহারুল ইসলাম শিপলু,মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধিঃপবিত্র রমজানের ঈদকে সামনে রেখে জনগণের সুবিধার্থে টাঙ্গাইলের মির্জাপুরে বিশেষ অভিযানে ৭২ মোটরসাইকেল জব্দ করেছে মির্জাপুর থানা পুলিশ। মূলত প্রয়োজনীয় বৈধ কাজগপত্র সাথে না থাকা ও বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর কারণে এ মোটরসাইকেলগুলো জব্দ করা হয়েছে বলে জানা গেছে। উপজেলার বিভিন্ন ফটক থেকে এ সকল কাগজপত্রবিহীন মোটরসাইকেল আটক করা হয়।
এ বিষয়ে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক বলেন, ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থীতি স্বাভাবিক রাখতে মূলত এই বিশেষ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন ৭২ মোটরসাইকেল আটক করা হয়েছে। যানজট মুক্ত ও সকলের সুবিধার্থে এ অভিযান অব্যাহত থাকবে।