জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলটাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের কেতনপুর গ্রামের কৃতি সন্তান, সাবেক ছাত্রলীগ নেতা মো. মোশারফ হোসেন আকন্দ জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ কৃষকলীগ ১৪ সেপ্টেম্বর (শুক্রবার) জহির মাস্টারকে সভাপতি ও এডভোকেট শামস উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামস উদ্দিন।
এ বিষয়ে কৃষকলীগের নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন আকন্দ সাংবাদিকদের জানান, জাতির পিতা ও বঙ্গবন্ধুর হাতে গড়া দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্তম্ভ দেশরতœ- জননেত্রী শেখ হাসিনার প্রিয় সংগঠন বাংলাদেশ কৃষকলীগকে গতিশীল করার লক্ষ্যে এ সংগঠনকে সুসংগঠিত করাই আমাদের লক্ষ্য। আমাকে এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় কৃষকলীগ সভাপতি, সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল জেলা কৃষকলীগের সভাপতি জহির মাস্টার, সাধারণ সম্পাদক এড. শামস উদ্দিন সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

