টাঙ্গাইলে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার ; গ্রেফতার ২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ১৭, ২০১৮

টাঙ্গাইলে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার ; গ্রেফতার ২

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলটাঙ্গাইলের বাসাইলে অপহরণের ১০ দিন পর এক কলেজছাত্রীকে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে রোববার গভীর রাতে উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকে অপহরন ঘটনার সাথে জড়িত থাকা দুই যুবককে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেনÑ বাসাইল উপজেলার নাইকানীবাড়ি এলাকার ইকবাল আহমেদের ছেলে মেহেদী হাসান ইমন (১৯) ও একই এলাকার কোরপান আলীর ছেলে সাদ্দাম হোসেন সাজ্জাদ (২৬)। 
পুলিশ ও কলেজছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের সনাতন ধর্মের এক কলেজ পড়–য়া মেয়ে গত ৬ সেপ্টেম্বর সকালে কলেজে যাওয়ার সময় নাইকানীবাড়ি এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ রোববার সাভারের হেমায়েতপুর এলাকা থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত মেহেদী হাসান ইমন ও সাদ্দাম হোসেন সাজ্জাদকে আটক করা হয়। 
এ ব্যাপারে বাসাইল থানার ওসি আনিচুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় এবং সেখান থেকে ওই ছাত্রীটিকে উদ্ধার করা হয়।  গ্রেফতারদের সোমবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অপহৃত কলেজ ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার সকালে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Post Top Ad

Responsive Ads Here