জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলটাঙ্গাইলের মির্জাপুরে আফসার আলী (৩২) নামের এক মাদক সেবীকে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর জামান এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আফসার আলী (৩২) মির্জাপুর উপজেলার নগর ছাওয়ালী এলাকার আশ্রাফ আলীর ছেলে।
টাঙ্গাইলের র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছাওয়ালী বাজারে অভিযান চালিয়ে মাদক সেবী আফসার আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ও ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃতকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।

