মেহেরপুরে তাহের ক্লিনিকে ভুল চিকিৎসায় অপারেশন টেবিলেই রোগীর মৃত্যু;ক্লিনিক ভাংচুর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৩, ২০১৮

মেহেরপুরে তাহের ক্লিনিকে ভুল চিকিৎসায় অপারেশন টেবিলেই রোগীর মৃত্যু;ক্লিনিক ভাংচুর

মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুরে ভুল চিকিৎসায় অপারেশন টেবিলেই এক রোগীর মৃত্যু হয়েছে। মেহেরপুর শহরের তাহের ক্লিনিকের মালিক ডাঃ আবু তাহের অপারেশন করার সময় আব্দুল খালেকের (৪৮) মৃত্যু হয়। গতকাল বিকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।  এদিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে রোগীর স্বজনরা এবং ক্ষুদ্ধ জনতা ক্লিনিকে গিয়ে ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত আব্দুল খালেক সদর উপজেলার গোভিপুর গ্রামের মৃত হারান হালসোনার ছেলে।


নিহত আব্দুল খালেকের মেয়ে পারিভন খাতুন এবং ভাইয়ের ছেলে জাহিদ হোসেন জানান, আব্দুল খালেক দুপুরে দা দিয়ে বাঁশ কাটছিলেন। এসময় অসাবধানবশত দায়ের কোপে বাম পা কেটে যায়। পরিবারের লোকজন তাকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে জরুরী বিভাগে নেওয়ার আগেই তাহের ক্লিনিকের এক দালাল রোগীর লোকজনকে ফুসলিয়ে রোগীকে তাহের ক্লিনিকে নিয়ে যায়। সেখানে বিকেলে অপারেশনে যায় ক্লিনিকের মালিক ডাঃ আবু তাহের। কিন্তু রোগীর অজ্ঞানের সময় কোন এনেএসথেটিস্ট চিকিৎসক না নিয়ে তিনি নিজেই অজ্ঞান করেন। অপারেশন শেষে রোগীর আর জ্ঞান ফেরেনি। পরে তাকে মৃত ঘোষনা করা হয়।

অজ্ঞান করার প্রক্রিয়া ভুলের কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগে রোগীর স্বজনদের। তবে সব অভিযোগ মিথ্যা দাবি করে তাহের ক্লিনিকের মালিক ডাঃ আবু তাহেরর স্ত্রী ডাঃ মেলিনা সুলতানা লিনা বলেন, যথাযথ নিয়ম মেনেই অপারেশন করা হয়েছে। রোগীর অজ্ঞানের বিষয়ে তিনি বলেন, জরুরী মূহুর্তে অজ্ঞানের ডাক্তার বাইরে থেকে নেওয়ার মত কোন সূযোগ থাকেনা।  ডাঃ আবু তাহের বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এনেসথেসিস্ট হিসেবে তার কোন প্রশিক্ষণ বা সনদ নাই বলে জানা যায় । তবুও তিনি নিজেই সার্জারি ও এনেসথেসিস্ট হিসেবে কাজ করেছেন। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনার বিষয়ে মেহেরপুর সিভিল সার্জন ডাঃ জিকেএম শামসুজ্জামান বলেন, তাহের ক্লিনিকে রোগীর মৃত্যুর খবর শুনেছি।  তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হলেই ব্যবস্থা নেয়া হবে। 

Post Top Ad

Responsive Ads Here