মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুর প্রেসক্লাবের আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেনের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক-উল-আলম।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক খবর-এর মেহেরপুর জেলা প্রতিনিধি মেহের আমজাদ, নয়াদিগন্ত-এর জেলা প্রতিনিধি ওয়াজেুল হক, চ্যানেল আই ও যায়যায়দিনের গোলাম মোস্তফা,এসএটিভির ফজলুল হক মন্টু,নিউজ২৪-এর মোঃ রাশেদুজ্জামান, মাছরাঙ্গা টিভির বেন-আমিন মুক্ত,বৈশাখী টিভির কাজল, এটিএন নিউজ ও এটিএন বাংলার রোজিনা খাতুন,৭১টিভির উজ্বল হোসেন,চ্যানেল২৪-এর বাগেরহাট প্রতিনিধি আরিফুল ইসলাম,বাংলাদেশ বেতারের বাগেরহাট প্রতিনিধি খন্দকার আকমল উদ্দীন সাখি প্রমুখ। অনুষ্ঠান শুরুর আগে মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি বিদায়ী অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জিএম রেজাউল করিম তার চাকরী জীবন শেষ করে মেহেরপুর থেকে অবসর গ্রহণ করলেন।

