সিরাজগঞ্জে যমুনা নদীতে দ্রুত পানি বৃদ্ধি: বন্যার আশঙ্কা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ১৭, ২০১৮

সিরাজগঞ্জে যমুনা নদীতে দ্রুত পানি বৃদ্ধি: বন্যার আশঙ্কা

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জে যমুনা নদীতে দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্রুতগতিতে পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলগুলোতে অকাল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। রোববার রাত ১০টা পর্যন্ত শহরের হার্ডপয়েন্ট এলাকায় যমুনার ১৪.৩০ মিটার রেকর্ড করা হয়েছে। আর মাত্র ৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলেই বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হবে।

সদর উপজেলার মেছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মাষ্টার জানান, কয়েকদিন ধরে পানি দ্রুতগতিতে বৃদ্ধির ফলে চরাঞ্চলে বন্যার পানি প্রবেশ করেছে। ফলে চরাঞ্চলে হাজার হাজার একর জমির ধান ও শীতকালীন সবজি ডুবে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। ইতোমধ্যে শত শত একর রোপা আমন ও সবজি ক্ষেত ডুবে গেছে। এভাবে পানি বাড়তে থাকলে ভয়াবহ বন্যা হতে পারে বলে জানান তিনি।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, ৩/৪ ধরে যমুনার পানি অল্প অল্প বাড়লেও শনিবার থেকে পানি দ্রুত বৃদ্ধি বেড়েই চলেছে। তিনি আরো বলেন, শনিবার রাত থেকে রোববার রাত ১০টা পর্যন্ত  ২১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

Post Top Ad

Responsive Ads Here